
বুধবার (১৪ আগস্ট) আজ বিকালে পৌর শহরের উত্তর বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের ধান মহালে এসে অবস্থান নেয়।
গৌরীপুর উপজেলা দলের সভাপতি তাজুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও পৌর যুব দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
এতে বক্তব্য রাখেন- ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ হুমায়ুন কবির, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, সদস্য ও গৌরীপুর পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, আলী আক্তার খান পল্লব, মোস্তাফিজুর রহমান হানিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট আওয়ামী লীগ কর্মসূচির নামে কোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন যুব দল নেতারা।