গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা, পৌর যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শনিবার (৭ সেপ্টেম্বর/২০২৪) শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শহরে প্রদক্ষিণ করে।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ১৭বছরে গুম-খুন, শাপলা চত্বরে শত আলেম হত্যা, জুলাই বিপ্লবে গৌরীপুরের রাকিব, জুবায়ের, বিপ্লবসহ সকল হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. তাজিজুল ইসলাম রাঙা, যুবদল নেতা মোস্তফা কামাল, জসীম উদ্দিন, হাবিবুল, বুরহান, রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাওহিদুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা খায়রুল ইসলাম, মশিউর রহমান রবিন, মো. নয়ন মিয়া, ইমরান হোসাইন রামগোপালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ।