গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৮নং ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুমকে অপসারণের দাবিতে রোববার (৮ সেপ্টেম্বর/২৪) ডৌহাখলা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।
সমাবেশে বক্তরা বলেন, চেয়ারম্যান ট্রেড লাইসেন্সের নামে চাঁদাবাজি করছে। ইউনিয়নের নাগরিকরা সাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রত্যেকটি প্রকল্পে তিনি অনিয়ম ও দুর্নীতি করেছেন। আমরা দুর্নীতিবাজ চেয়ারম্যান চাইনা৷
সমাবেশে বক্তব্য রাখেন মো. মাজহারুল চৌধুরী, মনজুরুল হক মঞ্জু, তোফায়েল ইসলাম বুলবুল, সজীব চৌধুরী, মো. শরীফ মন্ডল, কামরুল ইসলাম চৌধুরী, আশিক মন্ডল, মাহবুব আলম, লুৎফর রহমান, মোকসেদুল চৌধুরী, ইসলাম উদ্দিন, হাফিজুর রহমান সোহেল, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, রবিন মিয়া, শেখ রুবেল, এনামুল হক, রুবেল মিয়া, নেসারুল ইসলাম, হবি মেম্বার, রাশিদ মিয়া, হাবুল মিয়া মেকার, হাবিজুল ইসলাম, সজীব মিয়া, আলাল মিয়া, আফজাল হোসেন, রুমিন মিয়া প্রমুখ।
ডৌহখলা ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম বলেন , ইউনিয়নের জনসাধারণকে নিয়ে তার সহিত সেবা দিয়ে যাচ্ছি৷ কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ।