গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা, আহতদের সুচিকিৎসা ও সুস্হতা কামনায় দোয়া এবং আলোচনা সভা শেষে শান্তি মিছিল করেছে।শুক্রবার বাদ আসর শহীদ মিনারে সহনাটি ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন মাসুদ রহমান। আবুল খায়েরের সন্চঞালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু,সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সিঃ যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক ইলিয়াছ উদ্দিন মৃধা,সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,জহিরুল ইসলাম, পজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তাং,জিয়াউল আবেদীন জিলু,যুবদল নেতা মোজাম্মেল হক রাছেল, শাহ আনোয়ার,আঃ রহমান পলাশ,রোকনুজ্জামান প্রমুখ।উক্ত সভা ও শান্তি মিছিলে উপস্হিত ছিলেন বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল কৃষকদলের নেতা কর্মীবৃন্দ।