গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :গৌরীপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.মোহাম্মদ হারুন অর রশিদ এর পদোন্মতি জনিত বিদায় সংবর্ধনা ২৬ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় প্রাণিসম্পদ হাসপাতালে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাঃ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা নজরুল ইসলামের উপস্হাপনায় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি ড.মোহাম্মদ হারুন অর রশিদ, ভেটেরিনারী সার্জন ডাঃ ফাইয়াজ আহমেদ, এল ই ও আসমাউল হক মৃদুল, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা আরিফ আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, ডেইরী এসোসিয়েশনের সভাপতি আলিম উদ্দিন, এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সাধারন সম্পাদক আবুল বাশার রিপনসহ ঔষধ কোম্পানীর প্রতিনিধি,এ আই কর্মী রফিকুল ইসলাম রবি প্রমুখ।এ সময় উপস্হিত ছিলেন থাকে সাফিনা সাইলেজ এর উদ্যোক্তা শামীম আলভী, এল ডিডি পি,এল এস পি,এ আই, ভ্যক্সিনেটর, সীল কর্মী খামারি বৃন্দ।