গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে(৭ নভেম্বর/২৫) উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর/২৫)
পৌর শহরের ধান মহালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল। সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ। প্রধান আলোচক পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন। তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটির আদর্শ ও চেতনাকে ধরে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজুল
ইসলাম খোকন, শাহজাহান সিরাজ, জায়েদুর রহমান, বিএনপি নেতা এডভোকেট আব্দুল মান্নান, আ. মান্নান তালুকদার, এখলাছুর রহমান কিরণ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবীর, যুবদল নেতা হুমায়ুন কবীর খান, জিয়াউর রহরমান জিয়া, মোস্তাফিজুর রহমান
হানিফ প্রমুখ।