গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি -ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়কের আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার ও ঘটনার দলীয় তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ।
আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের কালিখলা জাতীয়তাবাদী মহিলা দল ব্যানারে স্থানীয় নারীরা এই কর্মসূচি অনুষ্ঠিত করেন ।
সমাবেশে বক্তরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৯ নভেম্বর গৌরীপুর পৌর শহরে নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয়। আমাদের সমাবেশ থেকে ১ কিলোমিটার দূরে৷
সমাবেশের মাঝামাঝি সময়ে আমাদের নারী সমাবেশে হামলা করে চেয়ার ও মঞ্চ ভাঙচুর এবং নারীদের আহত করা হয়। ওই রাতে ঘটনার জের ধরে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। এবং গৌরীপুরে বিএনপির মনোনয়ন পরিবর্তনসহ ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর উপজেলা মহিলা দল কর্মী তৌহিদা জান্নাত লোটাস,সমলা,পপি,সুফিয়া আহত,মমতা আহত, রিনা আহত,রিতা,মিনা আহত,লিপি বেগম, মাজেদা, সাহেরা খাতুন প্রমুখ