ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের মনোনিত প্রার্থী এম ইঞ্জি: এম ইকবাল এর পক্ষে প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পৌর শহরের জিয়া চত্বরে বিকেল ৩ টা থেকে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। পরে বিকেল ৪ টার দিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন,আমরা সবাই একজোট ধানের শীষে দিব ভোট। ধানের শীষের পক্ষেই গণজোয়ার সৃষ্টি করতে চায়। দাবি করেন, বিগত ১৬ বছর ধরে নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যেও বিএনপি জনগণের পাশে থেকেছে এবং জনকল্যাণে কাজ করেছে। তাই মানুষ এবার ধানের শীষের বিজয় দেখতে চায় বলেও মন্তব্য করেন । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান । এবং সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান সকল ইউনিটকে।
সমাবেশে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি ফারুক আহম্মেদ , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল , উপজেলা বিএনপির সদস্য মাইনুল ইসলাম শাহীন ,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক শোয়েব মুন্সী, উপজেলা কৃষক সভাপতি কাজী এনাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর কাদির এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা ও সদস্য সচিব জাহানঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান, যুগ্ম আহ্বায়ক আল ইমরান প্রমুখ।