ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের মনোনিত প্রার্থী এম ইঞ্জি: এম ইকবাল এর পক্ষে প্রচারণা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ উত্তরজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পুর উদ্যগে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করা হয়।
পৌর শহরের জিয়া চত্বরে বিকেল ৩টা থেকে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। পরে বিকেল ৪ টার দিকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমরা সবাই একজোট ধানের শীষে দিব ভোট। ধানের শীষের পক্ষেই গণজোয়ার সৃষ্টি করতে চায়। দাবি করেন, বিগত ১৬ বছর ধরে নানা নিপীড়ন-নির্যাতনের মধ্যেও বিএনপি জনগণের পাশে থেকেছে এবং জনকল্যাণে কাজ করেছে। তাই মানুষ এবার ধানের শীষের বিজয় দেখতে চায় বলেও মন্তব্য করেন । এবং সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান সকল ইউনিটকে।
সমাবেশে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সবল, সদস্য আনোয়ার হোসেন, সদস্য-মজিবুর রহমান,যুবনেতা হান্নান তালুকদার, শিপন মিয়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাহালুল মুন্সী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, সাবেক সহ সভাপতি-আনোয়ার হোসেন আনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পিপলু, মো: আব্দুল্লাহ, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল, যুবদল নেতা আল-আমিন, রমজান হোসেন বাদল, রুবেল আহমেদ, এস এ রাসেল, মোস্তাকিম হাসান বাবু, মোস্তাকিম, জনি সহ প্রমুক।