গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) 'অপপবষবৎধঃরহম ধহফ ঝঃৎবহমঃযবহরহম ঝশরষষং ভড়ৎ ঊপড়হড়সরপ ঞৎধহংভড়ৎসধঃরড়হ' অঝঝঊঞ প্রজেক্ট প্রকল্পের অধিনে তরুণ-তরুণী ও সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থানে প্রয়োজনীয় দক্ষতা শিক্ষায় উদ্বুদ্ধকরণে ‘আউটরিচ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক সেঁজুতি ধর।
কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিক আহাম্মদ। সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর রাকিবুল হাসান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রকৌশলী লতিফুর রহমান, ইন্সট্রাক্টর আশাদুল ইসলাম, খাইরুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের বিভিন্নস্তরের মানুষকে কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের লক্ষ্যে আয়োজিত উৎসবে এলাকার শিক্ষার্থী, যুব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে।