প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
গৌরীপুরে ‘রক্তযোদ্ধা মিলনমেলা’: ৫ দিনে ৩০ ব্যাগ রক্ত ম্যানেজ রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির৷

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রতিষ্ঠার এক সপ্তাহ না পেরোতেই ৫ দিনে ৩০ ব্যাগ রক্ত ম্যানেজ করে মানবিক নজির স্থাপন করলো গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদূত ব্লাড ডোনার সোসাইটি। মানুষের জীবন বাঁচানোর এই নিঃস্বার্থ প্রয়াসকে ঘিরে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) পৌর শহরের ভার্টেক্স কোচিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয় রক্তযোদ্ধা মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান, যা পরিণত হয় রক্তদাতাদের উৎসবে।
অনুষ্ঠানে রক্তদাতা, স্বেচ্ছাসেবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক তাসাদ্দুল করিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব তরিকুল ইসলাম।
বক্তব্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক শামীম আনোয়ার বলেন, “মানুষের জীবন বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। রক্তদান কোনো সাধারণ দান নয়—এটি মানবতার প্রতি দায়িত্ব। রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির রক্তদাতারা সমাজের নীরব নায়ক, যারা বিনিময়হীন মানবসেবায় নিজেদের উৎসর্গ করেছেন।” তিনি আশা প্রকাশ করেন, এই মানবিক উদ্যোগ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে শামীম আনোয়ার জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামের সদস্য মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব, সাধারণ সম্পাদক রমজানুর রহমান নাজিম, জাহাঙ্গীর আলম জয়, মুনতাসির রহমান মাসুক, এহসানুল হক জারিফ, মো. গোলাম রাব্বি, পার্থ চল দেবনাথ, সিয়াম, সাখাওয়াত হোসেন লিমন, জয় আচার্য্য, শুভ, প্রীতম চন্দ্র সরকার, মেহেদী হাসান রানা, সাখাওয়াত হোসেন, রাকিবুল, রাব্বি, মো. আনন্দ প্রমুখ।
Copyright © 2026 গৌরীপুর সংবাদ. All rights reserved.