
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরনের পক্ষে কাজ করায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের মধ্যে গৌরীপুর উপজেলার ৩ জন ও অন্যান্য জেলা উপজেলায় ১০ জন নেতা আছেন।
বহিষ্কৃতরা হলেন গৌরীপুরের সহ-সভাপতি হুমায়ুন কবির,সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ ও জিয়াউর রহমান জিয়া৷
মিনহাজুল ইসলাম ভূঁইয়া সহ-দপ্তর সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।