গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রতনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নেক্সাস রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবার আনিছ এবং যুগ্ম আহ্বায়ক শাহ্জাহান কবির হিরা। তারা মেহেদী হাসান রতনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, নিজাম উদ্দিন সরকার, আফরোজা আক্তার সোমা, জয়নাল আবেদীন খোকন, গোলাম মোস্তফা, মো. শওকত, মো. লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মেহেদী হাসান রতনের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রাশিদ। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।