প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ দল নেতা মুক্তার নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:-
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বোকাইনগর ইউনিয়ন তরুণ দলের সভাপতি মুক্তার হোসেন।
রোববার (আজ) দুপুরে রামগোপালপুর সংলগ্ন ‘গাঙচিল রেস্টুরেন্ট’-এর সামনে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুক্তার হোসেন মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। রামগোপালপুরের গাঙচিল রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাহউদ্দীন করিম জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে
Copyright © 2026 গৌরীপুর সংবাদ. All rights reserved.