
ময়মনসিংহের গৌরীপুরে পিকচালক ও মটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি মানিক মিয়াকে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে গৌরীপুর থানায় মামলা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক (বহিস্কৃত) শোয়েব মুনশীকে প্রধান আসামী করা হয়েছে। স্বামীর হত্যাকাণ্ডের বিচার চেয়ে তার স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার সেলিনা এ মামলা দায়ের করেন।
মামলায় অন্য আসামীরা হলে পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক মুনশীর পুত্র অলি মুনশী, নূহ মুনশী, সহনাটীর রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর পুত্র আল ইমরান খান, গৌরীপুর সদর ইউনিয়নের সাতুতী গ্রামের রেজ্জাকের পুত্র হাদীস মিয়া, আব্দুল গফুরের পুত্র উজ্জল মিয়া, তারাকান্দার বিসকা ইউনিয়নের রতন মিয়ার পুত্র রিফাত খান, দাপুনিয়া উত্তরপাড়ার আলতাব আলীর পুত্র জুনায়েদ ও অজ্ঞাতনামা ৫জন।
মামলা দায়েরের বিষয়টি শুক্রবার (৩ জুলাই/২৬) নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান। তিনি জানান, আসামীদের গ্রেফতারের চেস্টায় অভিযান অব্যাহত রয়েছে।