
ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত গৌরীপুর উপজেলা পরিবহন শ্রমিক শাখা কমিটির নির্বাচনে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চার প্রার্থী।
আজ শুক্রবার ২৭ নভেম্বর/২০২৬ চলমান গৌরীপুর উপজেলার পরিবহন শ্রমিক শাখার কমিটির নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যাক্ত করলেন বিনা প্রতিবন্ধীতায় নির্বাচিত সাধারণ সম্পাদক সহ ৪ প্রার্থী।
নির্বাচনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সম্পাদক পদে গোলাম অলিউল হাসানাত মুন্সি (গোলাপফুল), যুগ্ম সম্পাদক পদে মো. রানা মিয়া (চশমা), প্রচার সম্পাদক পদে মো. কাশেম মিয়া (বালতি) এবং দপ্তর সম্পাদক পদে মো. আবুল কাশেম (চাঁদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সভাপতি, কার্যকরী সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য পদে প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ চলছে।