উঠতি তারকাদের এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে ভারত। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দলটি। ভারতের বোলারদের পাত্তাই দেননি শ্রীলঙ্কার দুই ওপেনার। তাদের দাপুটে ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দোহায় প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে ভারত। দলের চার ব্যাটসম্যান অর্ধশতরানের ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেত জয়বর্ধনের জোড়া সেঞ্চুরিতে ৫১ বল হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
এর আগে টসের পর ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই হয়েছিল। বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা ঝড়ের গতিতে রান তুলতে থাকেন। এই দুই ওপেনারের উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ হয়। এরপর আউট হন বৈভব। ২৬ বলে ৪০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।