গৌরীপুরে উপজেলা ও পৌর কৃষকদলের উদ্দ্যোগে দোয়া ও মাহফিল
গৌরীপুর সংবাদ ডেস্ক:
প্রকাশের সময় :
শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
১৯৩
বার পঠিত
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃগৌরীপুর উপজেলা ও পৌর কৃষকদলের উদ্দ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং ছাত্র-জনতার গণ-অভ্যুখানে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল৷
আয়োজন করে।গৌরীপুর উপজেলার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা কৃষকদলের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে ইকবাল হাসান ভুইয়ার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী এনামুল হক, গোলাম কাজীয়েল হাজাত মুন্সী, ,জেলা বিএনপি সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতান, হাবিবুল ইসলাম খান শহীদ, বিএনপি নেতা এডভোকেট আবুল খায়ের,মনির উদ্দিন বোকাইনগরী, মজিবুর রহমান,সাবেক ছাত্রদল নেতা সাকিব মুন্সী কাজী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ৷