1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

নৈরাজ্য ও সন্ত্রাস করলে কোনো ছাড় নয়, দেশ রক্ষায় কঠোর অবস্থানে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
oplus_0

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন বলেছেন, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আর কোনো নমনীয়তা দেখানো হবে না। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে। প্রয়োজনে প্রতিঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর ও শাহগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত পৃথক পাঁচটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনের শুরুতে কলতাপাড়ায় অনুষ্ঠিত পথসভায় প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। নিষিদ্ধ ঘোষিত দলের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, ‘আমরা দেশ গঠনের জন্য কাজ করছি, তাই বলে মনে করবেন না যে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি। দেশ আমাদের, দেশকে যেভাবে রক্ষা করতে হয়, আমরা সেভাবেই রক্ষা করব।’
পৃথক পাঁচটি পথসভায় গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যের শেষ পর্যায়ে দেশকে নিজের ঘরের মতো আগলে রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর