1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত
oplus_0

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টায় কলতাপাড়া মোজাফফর আলী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব পদে একাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও শোভাযাত্রা নিয়ে সম্মেলনে অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল হক, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, আব্দুল আজিজ মণ্ডল, একেএম আব্দুল্লাহ, শফিকুল ইসলাম তালুকদার, শাহ ওবায়দুর রহমান সুমন ও আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর।
এছাড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক ভিপি শামছু, জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম শহীদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা দলকে সুসংগঠিত করা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যেক বক্তা দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে গঠনমূলক বক্তব্য দেন।
সম্মেলনে ডৌহাখলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে প্রার্থিতা ঘোষণা করেন মো. সিরাজুল ইসলাম ফকির, হায়দার আলম শাহীন, মো. মাইনুল ইসলাম শাহীন, মো. ফজলুর রহমান সরকার, আব্দুস সাত্তার মণ্ডল, এমএ হান্নান সরকার, আব্দুস ছালাম বিএসসি, আবু সাঈদ চৌধুরী ও আব্দুর রশিদ বাবুল।
অন্যদিকে সদস্যসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেন মো. জহিরুল ইসলাম খোকন, ইউসুফ আলী মিন্টু, মো. শহীদ শিকদার ও আজিজুল ইসলাম।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর