
রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা, নির্যাতন ও নানা চড়াই-উতরাই পেরিয়ে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের কলতাপাড়ার আহত জুলাই যোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জু। বর্তমানে তিনি রামগোপালপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হলেও দলীয় কর্মকাণ্ড থেকে পিছিয়ে যাননি তিনি। বর্তমানে তিনি রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী।
মঞ্জুরুল হক মঞ্জু ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এবং ময়মনসিংহ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হকের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ, মিছিল ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর অংশগ্রহণ রয়েছে। দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন বলে জানান ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মো: বাতেন।
রাজনৈতিক প্রতিকূলতা ও ১৯ দলীয় মামলার তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও মঞ্জুরুল হক মঞ্জুর রাজনৈতিক জীবনের অন্যতম আলোচিত অধ্যায় ২০১৪ সালের ঘটনা। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই সময়ে তৎকালীন প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মজিবুর রহমানের নির্দেশে রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বসতঘর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। সে সময় তাঁর ঘরে তেমন কোনো সম্পদ বা আসবাবপত্র ছিল না বলেও তিনি উল্লেখ করেন। ওই ঘটনার মধ্য দিয়ে তাঁর পরিবারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে দাবি করেন তিনি।
তাঁর বিরুদ্ধে বিগত সরকারের ১৯টি মামলা এবং তিনবার ক্রসফায়েরের নির্দেশ হয়েছিল বলে তিনি জানান । এসব মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
জুলাই আন্দোলনে আহত, পরিচিতি আহত জুলাই যোদ্ধা হিসেবে
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আহত হন কলতাপাড়ায় মঞ্জুরুল হক মঞ্জু। স্থানীয়ভাবে তিনি একজন আহত জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত। আন্দোলনে তাঁর অংশগ্রহণ ও আহত হওয়ার অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক জীবনে নতুন মাত্রা যোগ করেছে। জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার, মানুষের মর্যাদা ও রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তিনি কাজ করতে চান বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানান।
দলীয় নেতৃত্বের প্রতি আস্থা, রাজপথের কর্মসূচিতে সক্রিয়
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল হকের নেতৃত্বকে শক্তিশালী করতে মঞ্জুরুল হক মঞ্জু সাংগঠনিকভাবে কাজ করছেন। দলের কেন্দ্রীয় ও স্থানীয় নির্দেশনায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। দলীয় কর্মসূচি সফল করতে তাঁর ভূমিকা রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
তাঁর রাজনৈতিক প্রত্যাশা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রামগোপালপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করা। একই সঙ্গে সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি।
চেয়ারম্যান পদে মনোনয়ন পেলে কী ভাবনা মঞ্জুর?
আসন্ন রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন মঞ্জুরুল হক মঞ্জু। তাঁর মতে, ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানে দায়িত্ব পেলে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান।
তৃণমূলের সমর্থনই মনোনয়নের প্রত্যাশা
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, রাজনৈতিক প্রতিকূলতার অভিজ্ঞতা এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন তিনি। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই তাঁর নির্বাচনী পথ নির্ধারণ করবে।
মঞ্জুরুল হক মঞ্জুর রাজনৈতিক জীবনের সামনে এখন নতুন চ্যালেঞ্জ দলীয় মনোনয়ন অর্জন এবং জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যাওয়া। ১৯ মামলার আসামি হিসেবে পরিচিতি, ২০১৪ সালের ভাঙচুরের অভিজ্ঞতা এবং জুলাই আন্দোলনে আহত হওয়ার স্মৃতি সবকিছু মিলিয়ে তাঁর রাজনৈতিক পথচলা এখন রামগোপালপুর ইউনিয়নের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
রামগোপালপুর ইউনিয়নের আগামী নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মঞ্জুরুল হক মঞ্জু কতটা এগিয়ে থাকবেন, তা নির্ভর করবে দলের সিদ্ধান্ত এবং তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সমর্থনের ওপর।