
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জনাযার নামাজ সম্পন্ন।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রবিবার রাত ৮টা ৩০ মিনিটে পুম্বাইল ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।