1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার পঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
‘শেখ হাসিনা ও তাঁর দোসরদেরকে শাস্তির দাবী’ জানিয়েছেন যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পু। বুধবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে গৌরীপুর পৌর শহরে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার ও শাস্তির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও দূসরদের অতিসত্বর আইনের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য সফল মিয়া, আনোয়ার হোসেন, সদস্য মজিবুর রহমান, আব্দুল হান্নান তালুকদার, উপজেলা যুবদল সদস্য আতাউর রহমান, শিপন মিয়া, তোফাজ্জল হোসেন, আল আমিন, শরীফ বোকাইনগরী, পিপুল, বাদল, জয়নাল ও আনু প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর