গৌরীপুরে অবৈধ নিয়োগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি৷
গৌরীপুর সংবাদ ডেস্ক:
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
২৩৯
বার পঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :-অবৈধ নিয়োগ এর অভিযোগ উঠিয়ে গৌরীপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে (২০ আগস্ট) শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী ব্যানারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন ৷
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা । এর আগে (১৫ আগস্ট ) প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেয়৷ এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।
কর্মসূচিতে বক্তারা বলেন , প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (২ আগস্ট) গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নিয়োগ প্রাপ্ত হয়৷ কিন্তু ঐদিন কারফিউ থাকার পর কিভাবে তাকে নিয়োগ দেয়া হয়৷ শফিকুল ইসলাম মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি৷ এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এই অবৈধ কমিটির অবৈধ নিয়োগ অতিসত্বর বাতিল করতে হবে৷ এবং নিয়ম অনুযায়ী মেধাবৃত্তিক নিয়োগ দিতে হবে৷ তার পদত্যাগের একদফা দাবি করছি। তিনি পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে৷
সমাবেশে উপস্থিত ছিলেন:- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম শহীদ ,গৌরীপুর পৌর বি এন পির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিস, গৌরীপুর উপজেলা বিএনপি নেতা আব্দুল ওহাব মনির, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ রহমান মাহফুজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিল্টন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শোয়েব মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙ্গা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাকিব মুন্সি, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর প্রমুখ৷
এ বিষয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।