1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে বিষ প্রয়োগে মৎস্য চাষীর স্বপ্ন শেষ।

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ী এলাকায় সোমবার (২ সেপ্টেম্বর/২০২৪) রাতে বিষপ্রয়োগে প্রায় সাড়ে ৫লাখ পাবদা মাছের পোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর/২০২৪) সরজমিনে গিয়ে দেখা যায়, ৩৫শতাংশের পুরো পুকুরে ভাসছে মৃত পাবদা মাছ। মাছের সঙ্গে পুকুরে থাকা ব্যাঙ ও জলজপ্রাণিও মারা গেছে। পুকুরের মালিক নয়াপাড়া গ্রামের মো. নুর ইসলামের পুত্র মো. আব্দুল্লাহ জানান, সোমবার তিনি ৩লাখ পোনা মাছ ১টাকা ধরে বিক্রি করেন। ওই মৎস্যচাষীর নিকট থেকে এক লাখ টাকা অগ্রিমও নিয়ে ছিলেন। বন্যার কারণে ২টাকা মূল্যের পোনা মাছ একটাকা দরে বিক্রি করে বাধ্য হই। পুকুরে প্রায় সাড়ে ৫লাখ পোনা মাছ ছিলো। সব মাছ ভেসে উঠেছে, আমি নি:স্ব হয়ে গেলাম।
তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুকুরে এসে দেখি মাছ মারা গেছে। এক সময় সঙ্গে থাকা লোকজন পুকুর থেকে বিষের ট্যাবলেটও উদ্ধার করে। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। এই পুকুরে এর আগেও আরও একবার বিষ দিয়ে প্রায় ৩লাখ টাকার তেলাপিয়া মাছ মেরে ফেলেছিলো। পানির ওপরে যতো ভাসছে, তারচেয়েও বেশি মরে পানির নিচে তলিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, মাছ দেখে চোখের পানি ধরে রাখা যায়না। এ, কেমন শত্রুতা, একজন যুবক তার সবকিছু দিয়ে পুকুরটা মাছ চাষ করেছে। ভালো ফলনও হলো। সেগুলো মেরে ফেললো। এটা রাষ্ট্রিয় ক্ষতি। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হারুন অর রশিদ জানান, পুকুরের মাছ ও ব্যাঙসহ সবকিছ মরে গেছে। ধারণা করা হচ্ছে, বিষ প্রয়োগ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর