
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
গৌরীপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে থানার পাশে যুবদল কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সোমবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করে।বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এ সময় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের সুস্হতা কামনায় দোয়া করা হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরে পুলিশের গুলিতে নিহত ৩ জন সহ সারাদেশে আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয।এ সময় উপস্হিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছু, সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, ইলিয়াছ উদ্দিন মৃধা,পৌর কুষকদলের সাবেক আহ্বায়ক আলী আহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তাং,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, যুবনেতা শাহ আনোয়ার,এম এ শাহজাহান,আইনুল হক বাবুল,সাহেব আলী,বদরুজ্জামান,সোহেল রানা,মাসুদ রানা, রফিকুল,খোকন, তাইজুল, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মিলন,এ কে এম রাছেল,পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ,কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ, জাহিদ হাসান সুজন পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুর মোহাম্মদ মামুন প্রমুখ।দোয়া শেষে প্রতিষ্টা বার্ষিকীর আয়োজনের অনুষ্টান বাদ দিয়ে বন্যার্তদের মাঝে সহায়তা করার জন্য সকলে এগিয়ে আসার আহ্বান জানান।