1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে হত্যা মামলার প্রধান আসামী পুলিশ, এখনো গ্রেফতার হয়নি

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের জিলহক খন্দকারের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরছে তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ এ অভিযোগে সোমবার (২ সেপ্টেম্বর/২০২৪) সংবাদ সম্মেলন করেছে নিহতদের পরিবার। হাতেম আলী সড়কস্থ স্বজন মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনে পিতার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পুত্র রিফাত খন্দকার।

তিনি জানান, তার পিতার হত্যা মামলার প্রধান আসামী নাজমূল হুদা শরীফ এখানো গাজীপুর ডিএমপি পুলিশে কর্মরত। মামলার ২নং আসামী নারায়নগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী নামে একটি এনজিওতে কাজ করছে। ৩নং আসামীও প্রকাশ্যে কৃষি কাজ করছে। সকল আসামীরা প্রকাশ্যে ঘুরছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করছে না।

মামলার বাদী নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, আমি ন্যায় বিচার নিয়ে শংকায় আছি। এ পুলিশ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পালিয়ে এসে, এখানেও ঝগড়া-বিবাদ সৃষ্টি করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তারপর সেই পুলিশ এখনো পুলিশ বিভাগে কিভাবে কর্মরত থাকে? তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন নিহতের ভাই মো. বিল্লাল হোসেন, ভাতিজা জাকির আলম সাগর, বোন নুর জাহান, চাচাত ভাই সেলিম খন্দকার।

গত আগস্ট মাসের ১৫ আগস্ট চাচাতো ভাইদের মারধরে অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আমজত আলী খন্দকারের পুত্র জিলহক খন্দকার (৪০) মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মনোয়ারা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, পুলিশে কর্মরত আসামীর বিরুদ্ধে বিভাগীয় পত্র প্রেরণ করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন জানান, মামলার তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর