1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ওমরা হজে¦ গিয়ে নিখোঁজ গৌরীপুরের সাহেব আলী!

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
সৌদি আরবে ওমরা হজ¦ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাহেব আলী। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে নতুনবাজার মহল্লার মৃত হোসেন আলী মন্ডলের পুত্র। পবিত্র হজ¦ পালনের জন্য তিনি এসভি-৮০৯ নং বিমানে মঙ্গলবার (২০ আগস্ট/২৪) সৌদি আরবে গিয়ে পৌঁছেন। বুধবার (২১ আগস্ট/২৪) ফজরের নামাজ শেষে মানার আল খায়ের হোটেলের ৯ম তলার ৯০৫নং নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর ওইদিনের সময় ১২টার পর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন হাজিদের তত্ত্বাবধায়ক গৌরীপুর বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম। তিনি জানান, দুপুরের পরে নিখোঁজ হন। তাৎক্ষনিকভাবে সৌদিস্থ হজ¦ ক্যাম্প, হজ¦ মিশনে অভিযোগ করা হয়। স্থানীয় সকল থানায় এ সংক্রান্ত তথ্য প্রদান করে সন্ধান চাওয়া হয়। এছাড়াও আশপাশের সকল হাসপাতালসহ বিভিন্ন স্থানে আমরা তাঁর সন্ধানে খোঁজখবর নিয়েছি। সংশ্লিষ্ট সকল স্থানে অভিযোগ করে এসেছি, উনাকে খোঁজে পাওয়ার জন্য অনুসন্ধান চলছে। পার্সপোর্টও আমরা রেখে এসেছি, ইনশাল্লাহ, আশা দ্রুতই খোঁজে পাবো।
এদিকে তাঁর সন্ধান চেয়ে ঢাকাস্থ হজ¦ অফিসের পরিচালক বরাবরে শনিবার (২৮ আগস্ট/২৪) বাবার সন্ধান চেয়ে আবেদন করেছেন তার পুত্র মনিরুজ্জামান। তিনি জানান, আমার বাবা গৌরীপুর ইউনিয়ন সিধলা ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা হিসাবে অবসরে আসেন। বাবা-মা উভয়েই ওমরা হজ¦ পালনের জন্য আল আসকা হাজী গ্রুপের মাধ্যমে স্থানীয় পথপ্রদর্শক মাওলানা মো. মোস্তাকিমের সঙ্গে সৌদি আরবে যান। সেখানে গিয়ে ২১আগস্ট থেকে বাবাকে খোঁজে পাওয়া যায়নি। মা দেশে ফিরে এসেছেন রোববার (২ সেপ্টেম্বর/২৪)। স্বামীর শোকে তিনিও চিন্তিত ও অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ মো. সাহেব আলীর পার্সপোর্ট নং এ-১২৮৫০১৩৩, ভিসা নং ৬১২২৮৬৪৯৯৬, সন্ধ্যানপ্রার্থী তার পুত্র মনিরুজ্জামানের মোবাইল নং ০১৭৩৩-২৮৫৬১৭।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর