
গৌরিপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (০৯ সেপ্টেম্বর)। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের আজকের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ৫ টায় গৌরীপুরের নেক্সাস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মহিলা দলের সভাপতি তানজিম চৌধুরী লিলি। সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা মহিলা দলের সহ-সভাপতি গৌরীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর সালেহা খাতুন৷
প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল , গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আকবর আনিস, ময়মনসিংহ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনেয়ারা নিলু, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, গৌরীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তাওহিদুল ইসলাম সরকার সহ গৌরীপুর উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে আন্দোলনে নিহত ও ছাত্র-জনতা নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।