
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরের শহিদ নূরে আলম সিদ্দিকী রাকিব, বিপ্লব হাসান, জুবায়ের আহমেদসহ সারাদেশের শহিদদের স্মরণে ময়মনসিংহের গৌরীপুরের কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর/২৪) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
১০নং সিধলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, এস এম দুলাল, বিএনপি নেতা ফারুক আহমেদ, এমদাদ হোসেন তালুকদার, এম এ সাত্তার, জিয়াউর আবেদীন জিল্লু, আলী আকবর আনিছ, জয়নাল আবেদিন খোকন, শাহজাহান কবির হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক শোয়েব মুনশী, যুবদল নেতা আতাউর হরমান তারা, উসমান গণি তান্না, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সৈকত হোসেন নাদিম, ছাত্রদল নেতা মেহেদী হাসান সাগর প্রমুখ।