1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

বর্ণিল আয়োজনে গৌরীপুর স্বজনের ২১তম জন্মোৎসব পালিত

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ২১তম জন্মোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, ‘অনুভবে-প্রেরণায় স্বজন, অগ্রযাত্রায় দৈনিক যুগান্তর’ শীর্ষক আলোচনা, কেককাটার মধ্যদিয়ে ২১দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম স্মরণে কুরআন তেলাওয়াত, প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি বলেন, স্বজন সমাবেশ সৃজনশীল, প্রেরণাদায়ক ও জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। যে সমাজে অনুপ্রাণিত করছে। বৃক্ষরোপন, শিশুদের মেধা বিকাশ, তরুণদের উদ্বুদ্ধকরণসহ দেশ গঠনে ভূমিকা রাখছে। তারা মাদকের বিরুদ্ধে, বাল্যবিয়ের বিরুদ্ধে সকল অসামাজিকতার বিরুদ্ধে কাজ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর শরীরচর্চা ক্রীড়াবিদ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি মহসিন মিয়া, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল্লাহ। অনভূতি প্রকাশ করেন স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান আরিফ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পরিবেশ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, লুৎফা বেগম রূপা, মাহমুদা আক্তার রিপা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রমজানুর রহমান নাজিম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তাসজিনা আফরিন এ্যানি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আলভী, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, তাসাদদুল করিম, মো. মোখলেছুর রহমান, স্বজন সজিবুর রহমান শান্ত, রাকিবুল ইসলাম শান্ত।
সাংস্কৃতিকপর্বে অংশ নেয় স্বজন সাদিয়া আফরিন সুমাইয়া, মো. গোলাম রাব্বি, মাহিরা খান, মো. আবু হুরায়রা, তাহমিন ইসলাম আদিব, আহনাফ রশিদ, ইবনাত ইসলাম পারিশা, রিফাহ তাসনিয়া তরী, শিল্পী বেগম, তাহমিদ জিসান, মারিইয়াম নিসা, নাবা, লিপি, তায়্যিবা জামান রায়মা, জিহাদ, কাজী মুইনুল বাকির প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বৃক্ষরোপন, কুইজ, স্বজন মেলাসহ ২১দিনব্যাপী নানা কর্মসূচী নেয়া হয়েছে। এ সংগঠনটি ২০০৪সনের ১৭ সেপ্টেম্বর মাত্র ১৩জন স্বজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর