1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গৌরীপুরে মানববন্ধন

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :- কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে শুক্রবার (১৪ নভেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বড় মসজিদের সামনে জুমার নামাজের পর মানববন্ধন অনুষ্ঠিত করেন গৌরীপুর ইমাম ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা ৷

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইমাম–মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি বড় মসজিদের ইমাম হাফেজ মোস্তাকিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরীপুর মডেল মসজিদের ইমাম মুফতি আসিকুর রহমান।
বক্তব্য রাখেন, মাওলানা নুরুল্লাহ ইমাম নতুন বাজার জামে মসজিদ,জনাব মো : ফজলুর রহমান এমপি পদপ্রার্থী গৌরীপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল হান্নান সাহেব ইমাম কাদেরিয়া মসজিদ ভালুকা গৌরীপুর,গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব বেগ ফারুক, হাফেজ ক্বারি ইমরান হুসাইন, মাওলানা ফয়সাল হাশমী, সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস গৌরীপুর পৌরসভা।

বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। কোনো ধর্ম বা সম্প্রদায়ের প্রতি মুসলমানদের বিদ্বেষ নেই। কিন্তু যেহেতু কাদিয়ানীরা নবী মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে মানে না, তাই ইসলামী শরীয়ত অনুযায়ী তারা কাফের এবং মুসলমান নয়। তাদের অমুসলিম ঘোষণা করা দেশের মুসলমানদের ন্যায্য দাবি। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন আগামীকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর