1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ও সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি ও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পৌর শহরের জিয়া চত্বরে বিকেল ৩টা থেকে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। পরে বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, উপজেলা বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি ফারুক আহম্মেদ ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাফিকুল ইসলাম তালুকদার,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হিরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শামসুল হক শামসু ,পৌর কৃষকদলের সভাপতি মোঃ গোলাম কাজিয়েল মুন্সী (শাহী মুন্সী), ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক শোয়েব মুন্সী, স্বেচ্ছাসেবক দলের গৌরীপুর উপজেলার আহ্বায়ক আতাউর রহমান আতা এবং গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ‘গণবিরোধী’ ও ‘অগণতান্ত্রিক’ , লকডাউনের নামে সরকার বিরোধী কার্যক্রম দমন এবং গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা যে কোনো ধরনের নাশকতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকান্ড প্রতিহত করতে আন্দোলন চলবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর