1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে বহিষ্করাদেশ প্রত্যাহারের দাবিতে রিভিউ আবেদন ১৯ জন ছাত্রদল নেতা-কর্মীর

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

বহিষ্কৃত হওয়া ১৯ জন ছাত্রদল নেতা-কর্মীর বহিষ্করাদেশ প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মীরা ক্রিকেটারের ভঙ্গিতে দাঁড়িয়ে রিভিউ আবেদন করেছেন বহিষ্কৃত নেতারা ।

(১৫ নভেম্বর ) শনিবার দুপুরে গৌরীপুর পৌর শহরের কালিখলা এলাকায় উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বহিষ্কারদেশ প্রত্যাহার দাবি জানান ছাত্রদলের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ১৯ জন নেতা-কর্মীরা মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরীপুর পৌর ছাত্রদলে বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নিদের্শনায় গত ৯ নভেম্বর গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নারী সমাবেশের আয়োজন করা হয়। একই দিন ওই নারী সমাবেশ থেকে ১ কিলোমিটার দূরে বিএনপি মনোনীত প্রার্থী দলটির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের সমর্থনে সভার আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন সভাস্থলে যাওয়ার পথে তাদের গাড়িবহর থেকে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নারী সমাবেশে মঞ্চ, চেয়ার, মোটরসাইকেল ভাঙচুর করে। এতে সভাস্থলে উপস্থিত মা ও শিশু সহ ৫০ জনের বেশি গুরুতর আহত হয়। এরপর ছাত্রদলের কর্মী তানজিন আহমেদ আবিদের স্ট্রোক সাধারণ মৃত্যুকে হত্যার গুজব ছড়িয়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে কামরুল ইসলাম পিয়াস আরো বলেন, ১০ নভেম্বর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের ১৯ জনকে কোন কারণ দর্শানো ব্যাতিরেকেই বহিষ্কার করা হয়। বিগত ৩ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেলের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা সভাস্থলে হামলা করে। সোহেল নিজের কৃতকর্ম আড়াল করার জন্য আমাদের বহিষ্কার করে ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানাচ্ছি ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনর্বিবেচনা করার জন্য।

এই বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দলীয় মনোনয়ন পাওয়ায় ছাত্রদলের সবাইকে তার পক্ষে কাজ করার নির্দেশনা দেয়া হয়। কিন্ত কতিপয় নেতা-কর্মী সেই নিদের্শনা অমান্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মনোনয়ন পরিবর্তনের জন্য জালাও- পোড়াও, সড়ক- রেলপথ অবরোধ ও মারামারি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। আমি হামলা-ভাঙচুরে সাথে আমি জড়িত নই। তিনি আরো বলেন, যারা বহিষ্কৃত হয়েছেন তারা যদি দলের সিদ্ধান্ত মেনে দলের পক্ষে কাজ করে এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করে। তাহলে আমরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে জানাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর