1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ময়মনসিংহ-৩ গৌরীপুর জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে দাড়িপাল্লার মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. বদরুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (২১ নভেম্বর/২৫) ময়মনসিংহ হতে গৌরীপুরের মূল প্রবেশদ্বার চরশ্রীরামপুর এলাকা থেকে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার কলতাপাড়া, রামগোপালপুরপুর, বালুয়াপাড়া, নাহড়া বাজার, শাহগঞ্জ বাজার, অচিন্তপুর বাজার, পৌর শহর, শ্যামগঞ্জ হয়ে নেত্রকোণা সড়কের গৌরীপুর সীমান্তে গিয়ে শেষ হয়। ৭টি স্থানে পথসভায় দাড়িপাল্লায় ভোট চেয়ে প্রচারণা করেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা বদরুজ্জামান। পথসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, উপজেলা জামায়াতের সাবেক আমির এডভোকেট গোলাম সারওয়ার, পৌর জামায়াতের সভাপতি আব্দুর নূর, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস. এম. জোবায়ের হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি আল আমিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন, অর্থ সম্পাদক আবুল মনসুর, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবির, ডৌহাখলা ইউনিয়নের আমীর মাওলানা ফজলুল হক, রামগোপালপুর ইউনিয়নের আমীর আবুবকর সিদ্দিক, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, মইলাকান্দা ইউনিয়নের সভাপতি মুসলিম উদ্দিন, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি সারোয়ার আলম মাস্টার, মাওহা ইউনিয়নের সভাপতি মাওলানা সুলতান আহমদ, সহনাটি ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, বোকাইনগর ইউনিয়নের সভাপতি আল মামুন ফকির, ভাংনামারী ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ, সিধলা ইউনিয়নের সভাপতি একেএম মুসলেম উদ্দিন মাস্টার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর