1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ময়মনসিংহ-৩ গৌরীপুর মনোনয়ন দ্বন্দ্ব! গৌরীপুরে হিরণ বহিস্কার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদ!

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বহিস্কারের পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর/২৫) ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদকে। এ দায়িত্ব প্রদান করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। উভয়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ কে বিএনপি’র প্রাথমিক পদসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্থলে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়। এ ঘটনার পরপরেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে হিরণ সমর্থকরা বিক্ষুব্দ হয়ে উঠেন। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক অবরোধ, আগুন ধরিয়ে বিক্ষোভ, ট্রেন অবরোধ, বিক্ষোভ মিছিল, কৃষকের রিভিউ ও নারী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপ ও হিরণ গ্রুপের পৃথক সমাবেশ ছিলো। এতে দু’পক্ষের মাঝে হামলা-ভাংচুরে ঘটনা ঘটে।
শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার অভিযোগে উপজেলা ও পৌর বিএনপির ৫জন নেতাকর্মী এবং ছাত্রদলের ১৯জনকে বহিস্কার করা হয়। গত ৯ নভেম্বর বহিস্কৃতরা হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন ও পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ১০ নভেম্বর প্রাথমিক পদসহ সকল পদ থেকে ছাত্রদলের ১৯জন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্মা-আহ্বায়ক মো. রিপন মিয়া, ছাত্রদল নেতা অন্তর সরকার, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আল আমিন, যুগ্ম-আহ্বায়ক মো. কামরুল ইসলাম পিয়াস, যুগ্ম-আহ্বায়ক মো. আরিফুল ইসলাম উদয়, শ্যামগঞ্জ ফাজিল মাদরাসা ছাত্রদলের সভাপতি উজ্জল মিয়া, ২নং গৌরীপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন মিয়া, সহ-সভাপতি রেজাউল ইসলাম, ১নং মইলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত, ৩নং অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মোরছালিন, ৪নং মাওহা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ মিয়া, সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম ফকির, ৫নং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ কায়সার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বোরহান, ৯নং ভাংনামারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রিয়াদ হোসেন, ১০নং সিধলা ইউনিয়ন ছাত্রদলের কর্মী মোহাম্মদ ফয়সাল তালুকদার, ছাত্রদল কর্মী এ এইচ পিয়াস, রাহাত জাহান মুন। তাদের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ বহিস্কার আদেশ অনুমোদন করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন।
একদিকে মনোনয়নবঞ্চিত হওয়া এবং বহিস্কারের তকমা নিয়ে রাজনীতির মাঠে দ্রোহের আগুনে পুড়ছে হিরণ গ্রুপের নেতাকর্মীরা। নারী সমাবেশ হামলা, বহিস্কার আদেশ প্রত্যাহার ও মনোনয়ন পরিবর্তনের এ তিনদফা দাবিতে অনঢ় এ গ্রুপের নেতাকর্মীরা। এসব দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর