1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবে যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনকে আহ্বায়ক ও দ্য ডেইলি অবজার্ভার প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শাহীনকে সদস্য সচিব করে বৃহস্পতিবার (১ জানুয়ারি/২৬) চার সদস্যের কমিটি করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক স্বজনের গৌরীপুর ব্যুরো প্রধান আলী হায়দার রবিন, আমার সংবাদের গৌরীপুর প্রতিনিধি হুমায়ুন কবীর। গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব। সভায় দৈনিক আমার দেশ পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মো. কামাল উদ্দিনকে প্রেস ক্লাবের সদস্য হিসাবে গ্রহণ ও প্রেস ক্লাবের নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত গৃহিত হয়।
বার্ষিক প্রতিবেদনে অংশ নেন গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি তিলক রায় টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, শিল্প ও সাহিত্য সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান। এছাড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, মো. রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ফারুক আহাম্মেদ, হুমায়ুন কবীর, আরিফ আহম্মেদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর