1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ময়মনসিংহ -৩ ব্যক্তির চেয়ে দল বড়- মহিলাদল নেত্রী– তানজীন চৌধুরী লিলি

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ব্যক্তির চেয়ে দল যে বড়—তার বাস্তব প্রমাণ মিলল ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের নির্বাচনে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন জয়লাভ করেছেন।বহিষ্কৃত  দলীয় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে পরাজিত করে শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৩২০ ভোট, আর ঘোড়া প্রতীকে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ পেয়েছেন ৬৫ হাজার ৯৯৫ ভোট। ফলে ৯ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন বিএনপি প্রার্থী।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পরপরই গৌরীপুরজুড়ে ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
ধানের শীষের বিজয়ী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন  বলেন, আমি কৃতজ্ঞ থাকবো সারাজীবন  গৌরীপুরের জনগণের কাছে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে
৷ সবাইকে নিয়ে মিলেমিশে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি অসাম্প্রদায়িক উন্নত ও উন্নয়নশীল  গৌরীপুর গড়ব ইনশাআল্লাহ  ৷
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজীর চৌধুরী লিলি বলেন , এই ফলাফল আবারও প্রমাণ করল—ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিজয়ের মূল চাবিকাঠি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে এটা আমাদের গৌরীপুর বাসি প্রমাণ করলো৷
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর