1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

দেশ ও এলাকার উন্নয়নে কাজ করব – প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত
oppo_0
প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ):
শপথ গ্রহণের মাত্র ছয়দিনের মাথায় নিজ নির্বাচনী এলাকা গৌরীপুর সফর করলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সরকারি এলাকা সফর।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা হইতে সারাদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সফর করেন৷ এ সময় দলীয় সংবর্ধিত হন এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
সফর উপলক্ষে গৌরীপুরে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে গৌরীপুর উপজেলা প্রশাসন-এর উদ্যোগে প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন, “জনগণের ভোট ও আস্থার প্রতিদান দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।   সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি। চেষ্টা করবো দেশ ও এলাকার উন্নয়নে কাজ করতে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ জানান, নির্বাচন পরবর্তী সময়ে সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এলাকায় এসেছেন। মূলত দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কৃতজ্ঞতা প্রকাশের জন্যই প্রতিমন্ত্রীর এই সফর।
এদিন তিনি উপজেলা প্রশাসনের  সকল কর্মরত কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্প,  করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
সফরকালে তার সঙ্গে ছিলেন বিগত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক  অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুল ইসলাম খান শহীদ ও সদস্য সচিব  হাফেজ আজিজুল হক ,গৌরীপুর পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস ও সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হীরা  , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর