গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
২০২৫–২০২৬ অর্থবছরের দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে বলার বিল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ (১৬ মার্চ) রবিবার সিধলা ইউনিয়নের বলার বিল খাল পুনঃখনন” প্রকল্পের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, নদী-নালা ও খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পাবে। সরকার দেশের বিভিন্ন স্থানে পানি ব্যবস্থাপনা উন্নয়নে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। কাজ আরম্ভ হলে আমরা সবাই মিলে সহযোগিতা করে খাল খননের কাজ শেষ করব ইনশাআল্লাহ৷ কাজের মধ্যে যদি কোন সমস্যা হয় সরাসরি আমাকে জানাবেন আর কাউকে না৷
এসময় উপস্থিত ছিলেন, সাইফুর রহমান জেলা প্রশাসক ময়মনসিংহ , মোহাম্মদ কামরুল হাসান পুলিশ সুপার ময়মনসিংহ , আফিয়া আমিন পাপ্পা গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ,সুনন্দা সরকার প্রমা সহকারি ভূমি অফিসার, দেবা শীষ কর্মকার অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল, মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক, হাবিবুল ইসলাম খান শহীদ গৌরীপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক, হাফেজ মোঃ আজিজুল হক সদস্য সচিব , জাহাঙ্গীর হোসেন পাপ্পু যুগ্ম-সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, শোয়েব মুন্সী সহ-সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, শাহী মুন্সি সভাপতি গৌরীপুর পৌর কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, খালটি পুনঃখনন করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।