1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে ঐক্য ও জনসম্পৃক্ততার মাধ্যমেই শক্তিশালী হবে বিএনপি

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রতিটি ইউনিটকে সক্রিয় করে সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে।

বিগত ফ্যাসিস্ট আমলে দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করা হয়েছে। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেছে ।

নেতৃবৃন্দ আরও বলেন, গৌরীপুর উপজেলা বিএনপিকে সুসংগঠিত করতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, নতুন কর্মী সৃষ্টি, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, “দলকে শক্তিশালী করতে হলে জনগণের পাশে থাকতে হবে। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমেই বিএনপির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।”

সভায় গৌরীপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নিয়মিত কর্মসূচি, উঠান বৈঠক, গণসংযোগ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে দলীয় ঐক্য অটুট রেখে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

শামীম হোসেন

০১৬২০-৬৪৬৪৮৯

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর