1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

রামিসার খুনিদের ফাঁসির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ ও মানববন্ধন

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত
  1. স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে/২৬) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।
    বক্তারা জানান, যিনি হত্যাকাণ্ডে জড়িত সে নিজেই স্বীকার করেছে। তাহলে রায় ঘোষণায় বিলম্ব কেন? বিচারের নামে রামিসার বাবার মতো দেশবাসীকে হতাশ নয়, আইনের বাস্তবায়ন দেখতে চাই। একই সাথে ঠাকুরগাঁওয়ের ৪বছরের শিশু লামিয়া, সিলেটের ফাহিমা, মুন্সীগঞ্জের ১০বছরের শিশু আছিয়াসহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকটি নৃশংস ঘটনায় জড়িতদের বিচারকার্য ৯০দিনের মধ্যে শেষ করার দাবি জানানো হয়।
    সঞ্চালনা করেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সুমন এস, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর নাট্যথিয়েটারের সভাপতি আবুল ফজল মোহাম্মদ হিরা, বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংবাদিক শামীম আনোয়ার, স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ###
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর