1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে বর্ষাবরণ উৎসব অনুষ্ঠিত

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার ‘বৃষ্টি’র রঙে হোক প্রকৃতির অঙসজ্জা’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ষাবরণ উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে শুরু হয়। এ নিয়ে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে উৎসবের উদ্বোধন করেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন উপজেলা গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজনের সহসভাপতি নাদিরা জামান পান্না, সহ-সম্পাদক লুৎফা রূপা, মাহমুদা আক্তার রিপা, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, ক্লাব ৯৭’র মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, সাংবাদিক শামীম আনোয়ার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় তাইয়্যিবা জামান রায়না, তাসনিম রশিদ অর্পনা, আহনাফ রশিদ তনয়, তাসফিয়া জাহান রায়মা, রিফাহ তাসনিয়া তরী###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর