1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সহসভাপতি কে পিটিয়ে হত্যা অভিযোগ

শামীম হোসেন আলভি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫০৯ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে মানিক মিয়া (৪০) নামে এক পিকআপ চালকের চিকিৎসাধিন অবস্তায় মৃত্যু হয়েছে| আহত স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সড়ক দুর্ঘটনা বলে ভর্তি করালেও মারা যাওয়ার পর নিহতের পরিবার বলছে স্থানীয় এক যুবদল নেতা পিটিয়ে হত্যা করেছে| গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত ১১ টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ডে এই ঘটনা ঘটে| পরে রাত সাড়ে ৩ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্র জানায়,নিহত মানিক মিয়া গৌরীপুর পৌর শহরের বাসস্টেন্ড এলাকার আজিবুল ইসলামের ছেলে| সে গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি| পেশায় মানিক পালকি নামে একটি পিকআপ গাড়ির চালক| ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ১ জনদের কাছে শুনেছি মানিক মিয়াকে পিটিয়ে আহত করে। তবে, কি কারণে ভর্তি কাগজে সড়ক দুর্ঘটনা উল্লরখ্য করা হয়েছে তা বোধগম্য নয়। এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে মানিক গৌরীপুর বাসস্টেন্ডে বসে ছিলেন| এসময় ১০/১৫ জন সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যায়। ওরা পিটিয়ে গুরুতর আহত করে| পরে বাসস্টেন্ড থেকে সতিশা রোড এলাকায় নিয়ে মানিক মিয়ার স্ত্রী সেলিনাকে ডেকে এনে আহত অবস্থায় মানিককে দিয়ে চলে যায়| পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্থানীয় কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধিন অবস্তায় ভোররাত সাড়ে ৩ টার দিকে মানিক মারা যায়|
এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নিহতদের মা ও ভাইয়ের সাথে কথা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব‍্যবস্থা নেয়া হবে। লাশের ময়নাতদন্তের পরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।।####

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর