
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. শোয়েব মুনশী।
(১৯ অক্টেবর)পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শোয়েব মুনশী বলেন, ‘আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এখানে সবাই মিলেমিশে দৈনন্দিন কাজকর্ম করি। একে অপরের সহযোগিতায় এগিয়ে আসি। আমাদের এই মেলবন্ধন বজায় রাখতে হবে।’
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সৌহার্দ্যই সামাজিক বন্ধনকে দৃঢ় করে। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।