
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি। এ সময় পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে জুয়েল বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সেটিই প্রত্যাশা। পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, ‘এবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। সবার মধ্যে এক ভিন্নরকম আনন্দের ধারা বইছে। আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও আত্মার বন্ধন যেন কেউ ভাঙতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন।
এ সময় উপস্থীত ছিল,স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপের আয়োজক এবং সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা।