1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল

গৌরীপুর সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার পঠিত

গৌরীপুর ও ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারসংলগ্ন নেত্রকোনা–গৌরীপুর–ঈশ্বরগঞ্জ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

ছড়িয়ে পড়া ভিডিওর তথ্য অনুযায়ী, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আলা আমিনের নামসংবলিত ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান রাফি।

মিছিল-পরবর্তী বক্তব্যে নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া রায় ও দায়ের করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “ভিডিওটি আমরা দেখেছি এবং এ বিষয়ে খোঁজখবর নিয়েছি। এর আগেও প্রায় ছয় মাস আগে এই সড়কে একটি মিছিল হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো নাকি নতুন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিডিওতে কুয়াশার কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর