
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল ইসলাম মিলটনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের মৎস্য ও পশুবিষয়ক সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুবদলের কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, সহসাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, সদস্য আবুল বাশার আকন্দ, আলী আক্তার পল্লব, উসমান গণি তান্না ও তাজউদ্দীন ভুট্টো।
এ ছাড়া বক্তব্য দেন যুবদল নেতা আব্দুল বাসিত সোহেল ও আইনুল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন আলম তারা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।
কর্মসূচিতে যুবদলের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।