1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আরটিজিএস লেনদেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) দেখা দেওয়া কারিগরি ত্রুটি সমাধান হয়েছে। এর ফলে সাময়িকভাবে বন্ধ থাকা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন ফের চালু হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে আরটিজিএস লেনদেন বন্ধ ছিল। তবে সমস্যার সমাধান করা হয়েছে। বর্তমানে আরটিজিএস সেবা আবার চালু হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি দেখা দিলে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এ ব্যবস্থার মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা ত্রুটি সমাধানে কাজ শুরু করেন।

আরটিজিএস বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়। সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর