1. admin@gouripursangbad.com : admin :
  2. akazad2720@gmail.com : akazad2720@gmail.com :
  3. holysiamsrabon@gmail.com : Holy Siam Srabon : Holy Siam Srabon
  4. makader1972@gmail.com : Abdul Kadir : Abdul Kadir
  5. sha01962475403@gmail.com : Shamim Anowar : Shamim Anowar
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রমজান আলী, সম্পাদক অলি মুন্সী  শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী অনিয়ম করলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোট গণনা চলছে ১৯ দলীয় মামলা ও তিনবার ক্রসফায়ারের আসামি হয়েও রাজপথে সক্রিয় সেচ্ছাসেবক দল নেতা মঞ্জু ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চান দলীয় মনোনয়ন গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার দুই ওপেনারের সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে, জানাল ভারত

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক আলোচনার মধ্যে বিষয়টিকে আইনি ও কারিগরি প্রশ্ন হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে। একই সঙ্গে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত প্রশ্নে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে ভারত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং তার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে।

দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, তাও জানতে চাওয়া হয়। জবাবে রণধীর জয়সওয়াল জানান, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়। প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা বা সমঝোতার মাধ্যমে নয়াদিল্লি কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান কী, তা হাইকমিশনই জানাতে পারবে।শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলেও আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান হবে। এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া, ভ্রমণ নথি এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি জটিলতা তৈরি হতে পারে।নয়াদিল্লির সর্বশেষ বক্তব্যে প্রত্যর্পণের প্রশ্নে আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হলেও বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আগামী দিনগুলোতে ঢাকা ও দিল্লির অবস্থান বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর